বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

শহরে বিয়াম ল্যাবরেটরি স্কুলে খাবার পানির তীব্র সংকট

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিয়াম ল্যাবরেটরি স্কুলে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রচন্ড গরমে শিক্ষার্থীরা ক্লাস করছেন। এ ছাড়া নেই কোনো জেনারেটরের ব্যবস্থা। যার ফলে বিদ্যুত চলে গেলে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের গরমে দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, স্কুলের বারান্দায় পানির ফিল্টার থাকলেও এগুলোর ভেতরে পানি থাকে না। এর মাঝে বেশ কিছু ফিল্টারের ট্যাব বিকল হয়ে গেছে। মেরামতের কোনো উদ্যোগ নেই। শিক্ষার্থীরা ফিডার দিয়ে পানি নিয়ে আসলে গরমের কারণে পানি গরম হয়ে যায়। যেগুলো শিক্ষার্থীরা পান করতে পারে না। এ ছাড়া অনেক সময় ব্যবহারের পানিও থাকে না। পানির টিউবওয়েলও নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। অনেকেই সমস্যার মধ্য দিয়েই কাস করছেন। আবার কেউ কেউ অনেক সময় বাসা থেকে পানি নিয়ে আসেন। ঐতিহ্যবাহী স্কুলে পানি সংকটের সমাধান চান অভিভাবকরা। এ বিষয়ে ওই স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশনারা সুলতানা সংকটের কথা স্বীকার করে বলেন, কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মাস খানেকের মধ্যেই সমাধান হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com