রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার সম্মেলন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকালে ১০টা থেকে সাড়ে বিকাল ৪টা পর্যন্ত শহরের নতুন বাজার মোড়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আন্জুমানে তালমীমিযে ইসলামিয়ার সভাপতি জালাল উদ্দিন মোঃ ধন মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আন্জুমানে তালমীমিযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা শাহিদ আলম, দলীয় সংগীত পরিবেশন করেন ক্বারী আবু সাঈদ। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগের সহকারী আধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া এর সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ ও বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া এর সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, আন্জুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা এম. হাসান আলী ও সদস্য অধ্যক্ষ মাওলানা এম এ নূর। এতে বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ এর সভাপতি মাওলানা মাহবুব আহমদ, জেলা আন্জুমানে তালমীমিযে ইসলামিয়ার সহ-সভাপতি ছাত্র নেতা আব্দুল মুহিত রাসেল, উপজেলা আন্জুমানে তালমীমিযে ইসলামিয়ার সাবেক সহ-সাধারন সম্পাধক হাফিজ মোঃ মিজানুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, তালামীযে ইসলামিয়া একটি আদর্শ কাফেলার নাম, দলাদলি টেন্ডারবাজি চাদাঁবাজি হল দখল মাস্তানি সন্ত্রাসী সকল প্রকার অপকর্ম ও অনিয়ম অন্যায়ের প্রতিবাদে বলিষ্ট কন্ঠস্বর সঠিক আকিদা শান্তির সমাজ গঠন করাই বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আন্জুমানে তালমীযে ইসলামিয়ার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com