রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জমে উঠেছে মাধবপুর বেবীটেক্সী সমবায় সমিতির নির্বাচন

  • আপডেট টাইম রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৮২ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ জমে উঠেছে মাধবপুর বেবীটেক্সী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন। ১ অক্টোম্বর প্রায় ৩ হাজার ৬ শ ভোটার তাদের নেতা নির্বাচন করবে। এ নির্বাচনে ভোটারদের নিজ পক্ষে আনার জন্য প্রার্থীরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে। গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছে। প্রতিশ্র“তি দিচ্ছে সমিতির উন্নয়নের। সভাপতি পদে বর্তমান সভাপতি আলাই মিয়া চেয়ার প্রতীক, ফিরোজ মিয়া ছাতা প্রতীক, আমানুর রহমান সুমন আনারস প্রতীক, সহ-সভাপতি পদে বর্তমান মানিক মিয়া গরুর গাড়ী, মোঃ সেলিম মিয়া মাইক, মোঃ খুরশেদ আলী দোয়াত কলম, মোঃ আমীর আলী ফুটবল, আবু ছায়েদ কাপ-পিরিজ, সাধারন সম্পাদক পদে বর্তমান লোকমান মিয়া মোমবাতি, মোঃ জামাল মিয়া দেয়াল ঘড়ি, মোঃ আমির উদ্দিন হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৬ জন সদস্যের জন্য মোঃ বাবুল মিয়া গোলাপ ফুল, মোঃ আব্দুর রহমান তলোয়ার, মোঃ ছাদেকুর রহমান মাছ, মোঃ কামাল মিয়া মই, মোঃ রেনু মিয়া হাতি, মোঃ ফারুক মিয়া বই, মোঃ কামাল মিয়া টিয়াপাখি, মোঃ আব্দুল খালেক টেবিল, স্বপন মালাকার ট্রাক, মোঃ আমির হোসেন আম, মোঃ মাসুদ রানা বাই সাইকেল, মোঃ শাহ আলম রিক্সা, মোঃ আলমগীর হোসেন টিউবয়েল, মোঃ হেলাল মিয়া ঘোড়া, মোঃ ইমান আলী ডাব, মোঃ জিতু মিয়া গাভী, মোঃ খোকন মিয়া মোটর সাইকেল, মোঃ চেরাগ আলী তালা, মোঃ ফায়েল মিয়া কলস, রতন মালাকার টেলিভিশন, মোঃ জসিমউদ্দিন মোরগ, মোঃ ছালাউদ্দিন বালতি এবং শংকর মালাকার বাঘ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ অলি আহাদ চৌধুরী জানান নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com