শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ ॥ ছুরিকাঘাতে যুবক খুন নবীগঞ্জে অবৈধ পশুর হাট বসাকে ঘিরে ফের উত্তেজনা মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ॥ আহত ৫ পইলে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের অভিযোগ নবীগঞ্জে সাবেক কৃতি খেলোয়াড় সুহেল আর নেই ॥ দাফন সম্পন্ন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ॥ চা জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চুনারুঘাটে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির আলী চৌধুরীর সহধর্মীনির মৃত্যুবার্ষিকী পালিত চা শ্রমিকদের নিয়ে এমপি পুত্রের মতবিনিময় সভা খোয়াই থিয়েটারের বর্ষবরণ অনুষ্ঠান ॥ “চির নতুনের দিল ডাক পহেলা বৈশাখ” অনুষ্ঠিত

নবীগঞ্জে নাশকতার মামলায় দুই ইউপি সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অপারেশন “ডেভিল হান্ট” এর অংশ হিসেবে পুলিশের বিশেষ অভিযানে দিলবাহার আহমেদ দিলকাছ (৬০) ও ইকবাল হোসেন (৪৫) নামে দুই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত দিলবাহার আহমেদ দিলকাছ (৬০) কুর্শি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুর্শি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবং কুর্শি গ্রামের মৃত তরিক আহমেদের ছেলে। অপরদিকে ইকবাল হোসেন (৪৫) আউশকান্দি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং ওই ইউনিয়নের জিহাদিপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে। পুলিশ জানায়- বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কুর্শি ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিলবাহার আহমেদ দিলকাছকে গ্রেফতার করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দিলকাছ সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ লোক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন মানুষকে হয়রানি করাসহ তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। অন্যদিকে এর আগে বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ আউশকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ইউপি সদস্য ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনকে গ্রেফতার করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুরে প্রাইভেট কার পুড়ানোর ঘটনায় দায়েরকৃত নাশকতার মামলার তদন্তে দিলবাহার আহমেদ দিলকাছ ও ইকবাল হোসেনের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com