বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ৬ রমজান। কয়েক হাজার বছর আগে এমনি এক ৬ রমজানে হযরত মুসা আলায়হিস সালামের নিকট তাওরাত কিতাব নাযিল হয়েছিল। তাওরাত কিতাব প্রস্তর ফলকে উৎকীর্ণ অবস্থায় নাযিল হয়। এতে ১০টি অনুশাসন ছিল, যেমন- আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, মূর্তি তৈরী কর না, মাতা পিতার অনুগত হবে, হত্যা কর না, ব্যভিচার কর না, চুরি কর না, প্রতিবেশির সাথে সদ্ব্যবহার করবে এবং তার বিপক্ষে মিথ্যা স্বাক্ষ্য দিও না, তার পরিবারের প্রতি লালসার দৃষ্টি নিক্ষেপ কর না ইত্যাদি। হযরত মুসা আলায়হিস সালাম তুর পাহাড়ে প্রথমে ৩০ দিন সিয়াম ও ইতিকাফ পালন করেন এবং তার সঙ্গে আরো ১০ দিন যোগ করে ৪০ দিন সিয়াম ও ইতিকাফ করেন। তাঁর এই কঠোর সাধনা শুরু হয়েছিল রজব মাসের শেষ দিকে, আর শেষ হয় ৬ রমজান। আর এ দিনই তিনি লাভ করেন তওরাত কিতাব। হযরত মুসা (আঃ) আল্লাহকে স্বচক্ষে দেখার বাসনা ব্যক্ত করেছিলেন। কোরান মজিদে ইরশাদ হয়েছে- মুসা বলল, হে আমার রব, আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। তিনি (আল্লাহ্) বললেন, লানতারানি তুমি আমাকে কখনই দেখতে পাবে না। তুমি বরং ঐ পাহাড়ের দিকে তাকাও, যদি তা স্বস্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখবে। তার রব যখন পাহাড়ে তাজাল্লি প্রকশ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ-বিচূর্ণ করল আর মুসা বেহুঁশ হয়ে পড়ে গেলেন। অতঃপর জ্ঞান ফিরে এলে তিনি বললেন, আপনি মহান পবিত্র, আমি অনুতপ্ত হয়ে আপনারই দিকে ফিরছি আর মুমিনদের মধ্যে আমিই প্রথম। তিনি (আল্লাহ্) বললেন; হে মুসা আমি তোমাকে আমার রিসালত ও আমার কালাম দ্বারা মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সুতরাং তা গ্রহণ কর এবং কৃতজ্ঞ হও। আমি (আল্লাহ্) তার (মুসার) জন্য ফলকে সব বিষয়ে উপদেশ ও সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি (সূরা আরাফ ঃ আয়াত ১৪৩-১৪৫)। আল্লাহ্ জাল্লা শানুহু মুসা আলায়হিস সালামকে ১০টি মুযিজা দান করেছিলাম। তার মধ্যে শ্রেষ্ঠ মুযিজা ছিল তার হাতের লাঠি- যা মাটিতে ফেললে সাপ হয়ে যেত, সে লাঠির আরও অনেক গুণ ছিল।
হযরত মুসা (আঃ) তার কওম বনী ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করে লোহিত সাগর পাড়ি দেন- সেদিন ছিল ১০ মহররম- আশুরার দিন। এই আশুরাতে তিনি সিয়াম পালন করতেন। ইহুদিরাও এদিন সিয়াম পালন করে। প্রিয়নবী (সাঃ) রমজান মাসে সিয়ামের বিধান নাযিল হবার পূর্বে এই সিয়াম গুরুত্বসহকারে পালন করতেন। পরে আশুরার এই সিয়াম নফল সিয়ামের মধ্যে সর্বোত্তম সিয়াম হিসাবে বিবেচিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com