শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

কালীগাছতলা-শ্মশানঘাটে ড্রেন নির্মাণের কাজ এগিয়ে চলছে

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ৪ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি মাস্টার ড্রেন নির্মাণের কাজ এগিয়ে চলছে। কালীগাছতলা কার্লভার্ট হতে শ্মশানঘাট কার্লভার্ট পর্যন্ত এই মাস্টার ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। এ পৌরসভায় বাস্তাবায়নাধীন লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্ড এন্ড রিকোভারি প্রজেক্টের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ৪ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে এই আরসিসি ড্রেনের এখন ঢালাইয়ের কাজ চলছে। অর্ধ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩.২ মিটার প্রস্ত এ আরসিসি প্রাইমারী ড্রেন নির্মাণ কাজ আগামী জুলাই মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে পৌরসভার প্রকৌশল বিভাগ। উল্লেখ্য, হবিগঞ্জ শহরের ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের একটি বড় অংশের পানি নিস্কাশন হয় আনোয়ার বাইপাস রোড সংলগ্ন এই বড় ড্রেন হয়ে। কিন্তু বিশেষ করে কালীগাছতলা থেকে শ্মশানঘাট কার্লভার্ট পর্যন্ত ড্রেন না থাকায় বৃষ্টি মওসুমে পানি নিস্কাশনে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এছাড়াও অনেক সময় ওই খাল পাড়ের কতিপয় লোকজন নানা সময় বাধ দেওয়ায়, স্থাপনা নির্মাণ করায় অথবা খালের উপর দিয়ে যানবাহন পরিবহন করায় খালের অস্তিত্ব হুমকির মুখে ছিল। এই আরসিডি মাস্টার ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন হলে ড্রেনের জমিও সংরক্ষিত হবে পাশাপাশি পানি নিস্কাশনের সমস্যা অনেকাংশে লাঘব হবে বলে মনে করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com