শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

করাব ইউপি উপ-নির্বাচন কামাল চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৭৩ বা পড়া হয়েছে

মোঃ আবুল কাশেম, লাখাই থেকে ॥ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল লাখাই উপজেলার করাব ইউনিয়নের স্থগিত হওয়া ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আব্দুল হাই কামাল ১০৩ ভোট বেশী পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শুন্য ঘোষণা করা হয়। ওই আসনে গত ২৪ আগষ্ট উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ করাব প্রীতিভূষন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও করাব কমিউনিটি সেন্টার মনতৈল কেন্দ্রে সংঘর্ষ, জালভোট, জোরপূর্বক ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোট স্থগিত করা হয়। ঘোষণা করা হয় ৬টি কেন্দ্রের ফলাফল।
ওই স্থগিত ৩টি কেন্দ্রে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ চলে।নির্বাচন সুষ্টু, শান্তিপুর্ণ ও নিরপেক্ষ করতে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিয়োগ করা হয় বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী।
গতকাল অনুষ্ঠিত ৩টি কেন্দ্র সহ ৯টি কেন্দ্রে ৩ হাজার ৮৮১ ভোট পেয়ে আব্দুল হাই কামাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাদশা মিয়া পেয়েছেন ৩ হাজার ৭৭৮ ভোট। অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনিরুল ইসলাম জসিম পেয়েছেন ২হাজার ৬৯১ ভোট। ভোট বাতিল হয়েছে ৩৩৮টি। ইউনিয়নে ১৩ হাজার ৩৭০ ভোটের মধ্যে ১০ হাজার ৬৮৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন চলাকালে জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম ভোট কেন্দ্র পরিদর্শণ করেন।
এদিকে আব্দুল হাই কামাল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার কর্মী-সমর্থকদের মাঝে বইছে আনন্দের বন্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com