নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা তালহা চৌধুরী। স্বৈরাচার হাসিনার রোষানলে শিকার হয়ে দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর, দেশে ফিরে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত শেষে, গত ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিএনপি নেতাদের সাথে নিয়ে নবীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ের সোনাপুর, বাল্লারহাট বাজার, ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ফার্ম বাজার, কাজিগঞ্জ বাজার এলাকায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে, মো: আল-আমীন, মহসিন তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিলু মিয়া, উপজেলা যুবদলের সদস্য জাকির হোসেন, উপজেলা যুবদল নেতা, ফরহাদ আহমদ, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব, শেখ আলিফ উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, শামসুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী, ১ নং পশ্চিম বড় বিএনপির সাবেক সাধারণ ও ইউ/পি সদস্য রিপন দাশ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান,উপজেলা ছাত্রদল নেতা, বশির আহমেদ তুষার। যুবদল নেতা, আকাশ আহমেদ, যুবদল নেতা তোফাজ্জল হোসেন, সেচ্ছাসেবকদল নেতা, আরিফ আহমেদ, নুর উদ্দিন, জয়নাল আবেদীন, জামির উদ্দিন, ছাত্রদল নেতা, মুনছুর চৌধুরী, হাফিজুর রহমান, হোসাইন আহমেদ জিহাদ, শামীম খান, হাবিবুর রহমান প্রমুখ। এ সময় তালহা চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশে রুপান্তরিত হবে। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারী দেশে ফিরেই, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুস শহীদ গোলাপ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউ/পি চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা যুবদলের সদ্য প্রয়াত যুগ্ম আহ্বায়ক আলীনুর পাশার জিয়ারত এবং জুলাই আগষ্ট বিপ্লবের নবীগঞ্জের একমাত্র শহীদ আজমত উল্লার কবর জিয়ারত এবং তাঁর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।