শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জাতীয়তাবাদী ওলামাদল নবীগঞ্জ পৌর শাখার কমিটি অনুমোদন ॥ কয়েছ আহবায়ক, জনি সদস্য সচিব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাফেজ শেখ কয়েছ আহমেদকে আহ্বায়ক, হাফেজ মিজানুর রহমান হেলালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জনি আহমদ চৌধুরীকে সদস্য সচিব এবং ক্বারী শেখ জাকারিয়া আহমেদ ও মাওলানা কাওছার আহমেদকে যুগ্ম আহ্বায়ক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল নবীগঞ্জ পৌর শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
গতকাল বুধবার হবিগঞ্জ জেলা ওলামাদলের আহ্বায়ক লায়ন ক্বারী মোঃ কবির হোসেন ও সদস্য সচিব মাওলানা সাইদুর রহমান স্বাক্ষরিত একপত্রে এই কমিটি অনুমোদন করা হয়।
এর পূর্বে গত ১ ফেব্রুয়ারি শনিবার জাতীয়তাবাদী ওলামাদল নবীগঞ্জ পৌর শাখার কমিটি গঠনের লক্ষ্যে নবীগঞ্জ শহরের গোল্ডেনপ্লাজাস্থ দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা শোয়াইব আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবলের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ওলামাদলের আহ্বায়ক লায়ন ক্বারী মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য, নবীগঞ্জ পৌর বিএনপির বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও নবীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক জননন্দিত মেয়র জনাব আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা সাইদুর রহমান, নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, জেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মুফতি সুলতান মাহমুদ, সদস্য হাফেজ আব্দুস সালাম খোকন সহ নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com