বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় চার মাদক সেবনকারীকে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে জনপ্রতি ৫০ টাকা করে জরিমানা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার নিশাপট গ্রামের আব্দুল মতিনের পুত্র এনামুল হক,সুদিয়াখলা গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র আরিফ বিল্লাহ, দাউদনগর বাজারের আব্দুল খালিকের পুত্র হৃদয় মিয়া ও ইটনা উপজেলার খাগটেঙ্গর গ্রামের ছাদির মিয়ার পুত্র তারিকুল ইসলাম। এর আগে বিকেলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন অভিযান চালিতে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com