শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শচীন্দ্র কলেজে তারুণ্যের উৎসব উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সহযোগিতায় শচীন্দ্র কলেজে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চলমান কার্যক্রম তারুণ্য মেলা, উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ক, পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সুরক্ষা সংক্রান্ত এবং জুলাই বিল্পবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে শচীন্দ্র কলেজের ছাত্র-শিক্ষক এবং জুলাই বিল্পবে অংশগ্রহনকারীদের সাথে নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে কলেজের ক্যাম্পাস প্রাঙ্গণে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয় এবং পরে কলেজের শিক্ষক মিলনায়তনে শচীন্দ্র কলেজের অধ্যক্ষ আবু সিরাজ মো. মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. লতিফ হোসেন এর সঞ্চালনায় জুলাই বিল্পবের প্রেক্ষাপটে ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক দেওয়ান রাফিউল হক খান পাঠান, পবিত্র গীতা থেকে পাঠ করেন সহকারী অধ্যাপক মানিক ভট্টাচার্য। এরপর জুলাই বিল্পবে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা দাড়িঁয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মো. তরিকুল ইসলাম হারুন, সহকারী অধ্যাপক আব্দুল আহাদ খান, শিক্ষক প্রতিনিধি ও সহকারী মো. মঈন উদ্দিন ,সহকারী অধ্যাপক গৌতম সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রভাষক সুকান্ত গোপ, জুলাই বিল্পবে অংশগ্রহণকারী শচীন্দ্র কলেজের সাবেক ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ সমন্বয়ক মো. মতিউর রহমান খোকা, মো. মোজাকির হোসেন তারেক, সাহদাত হোসেন রাকিব এবং গালিব হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জুলাই বিল্পবে অংশগ্রহণকারী কলেজের ছাত্র আল রকি, মুছা আহমেদ তনয়, এমদাদুল হক জিসান, খন্দকার রুহুল আমিন, মো. এনাম, সাইফুল ইসলাম তমাল, মো. তাহসিন চৌধুরী রুপম, মাহফুজ মিয়া, মো. সালেহ আহমেদ প্রমূখ। আলোচনা সভায় কলেজের সকল সম্মানিত শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com