শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

কালনী গ্রামে দিপু হত্যা মামলায় ৩৭ আসামী জেলে

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের আলোচিত সৌদি আরব প্রবাসী কাজী দিপু হত্যা মামলায় ৩৭ আসামীকে গতকাল মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইতিপূর্বে গ্রেফতার ৬ আসামীকে হত্যা মামলায় গতকাল শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে। গতকাল হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ দেলোয়ার হোসেন হত্যা মামলায় আদালতে আসামীরা হাজিরা দিলে আদালত আসামীদের জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। তারা হলেন- কালনী গ্রামের ইউপি মেম্বার লুৎফুর রহমান সাস্ত, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, জসিম উদ্দিন, সবর উদ্দিন, অলি উদ্দিন, শামসুদ্দিন, মুতি মিয়া, জজ মিয়া, মধু মিয়া, ইদু মিয়া, কামরুল হাসান, জাহির মিয়া, ইব্রাহিম, ইসমাইল হোসেন, লায়েছ মিয়া, আতাব মিয়া, নিজাম উদ্দিন, তৌফিক মিয়া, আব্দুল আওয়াল, কাউছার মিয়া, জহুর আলী, তোফাজ্জল হোসেন, কাছম আলী, রহমত আলী, ইসমত আলী, রিপন মিয়া, মকসুদ মিয়া, রমজান মিয়া, গিয়াস উদ্দিন, শহিদ মিয়া, সজিব মিয়া, জয়নাল মিয়া, সাব্বির মিয়া, মকসুদ আলী, খেলু মিয়া, জিতু মিয়া, মেহের আলী, ইসলাম উদ্দিন, আমির উদ্দিন, ছালেক মিয়া, হবিব মিয়া, গাজিউর রহমান, ইদু মিয়া ও সিজিল মিয়া। বাদী পক্ষের আইনজীবি এডভোকেট এম এ মজিদ বলেন- প্রবাসি দিপু মিয়া হত্যাকান্ড একটি নৃশংস হত্যাকান্ড। তাকে ৩০ থেকে ৩৫টি আঘাত করে হত্যা করা হয়েছে। এই মামলায় আরো আসামী পলাতক রয়েছে। তিনি বলেন- দিপু হত্যা মালায় আজ ৩৭ জন আদালতে হাজির হয়েছিল। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এদিকে প্রবাসী দিপু হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে কাজী দিপু মিয়ার ৪ শিশু সন্তানসহ কয়েকশ নারী পুরুষ হবিগঞ্জের আদালত চত্বরে মানববন্ধন করেছেন। এ সময় তারা নির্মম এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে প্রতিপক্ষের হামলায় খুন হন কাজী দিপু মিয়া। এর ১০ দিন পূর্বে কাজী দিপু মিয়া সৌদি আরব থেকে দেশে আসেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com