শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জের সরকারী প্রতিষ্ঠান ও দপ্তরের উদ্দেশ্যে জিকে গউছের বিশেষ বিবৃতি ॥ আমি ৪০ বছর যাবত রাজনীতি করি কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়ার জন্য নয়

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সকল সরকারী প্রতিষ্ঠান, বে-সরকারী প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও দপ্তরের উদ্দেশ্যে বিশেষ সতর্কতামূলক বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারী) সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে জি কে গউছ বলেন- আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, হবিগঞ্জের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরে জি কে ঝলক সহ কতিপয় ব্যক্তি আমার নাম ভাঙ্গিয়ে অথবা আমার ভাই পরিচয় দিয়ে সুবিধা নেয়ার চেষ্টা করছে। যা সম্পূর্ণ অনভিপ্রেত। জি কে ঝলক এক সময় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে দলে তার কোন পদ পদবী নাই। তার সাথে আমার কোন রাজনৈতিক ও পারিবারিক সম্পর্ক নাই। আমি ৪০ বছর যাবত বিএনপির রাজনীতি করি কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়ার জন্য নয়। আমার পরিচয় দিয়ে অথবা আমার নাম ভাঙ্গিয়ে যে বা যারা সুবিধা নেয়ার চেষ্টা করছে তাদের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নাই। আমার পরিচয় দিয়ে যে বা যারা অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে তাদেরকে আটক করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বা দপ্তরের কর্মকর্তাদের প্রতি অনুরোধ করছি। এর ব্যত্যয় হলে দায় দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাকে বহন করতে হবে। কোন দুষ্কৃতিকারী এবং অন্যায়কারীর দায়ভার আমি বা আমার দল বিএনপি নিবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com