রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

পইলে খাদ্য সামগ্রী বিতরণকালে জি কে গউছ ॥ রাজনীতি করব নিজের বাড়িতে থেকে পালিয়ে অন্য দেশে যেতে চাই না

  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- জন্মেছি হবিগঞ্জে, মরতেও চাই হবিগঞ্জে। যত দিন রাজনীতি করি নিজের বাড়িতে থাকতে চাই। পালিয়ে অন্য দেশে যেতে চাই না। সে জন্য ভালো কাজ করতে হবে। ভালো কাজের প্রতিযোগীতা হবে, মন্দ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। যারা মন্দ কাজ করবেন, দায়িত্ব আপনাকেই নিতে হবে, বিএনপি আপনার দায়িত্ব নিবে না। তিনি গতকাল রবিবার বিকালে সদর উপজেলার পইল ইউনিয়ন পরিষদ মাঠে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জি কে গউছ আরও বলেন- বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন। তিনি সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি জীবনে ১৮টি আসনে নির্বাচন করে এমপি হয়েছেন। বেগম খালেদা জিয়াকে কোনো নির্বাচনে পরাজয় বরণ করতে হয়নি। তিনি আপোষহীন নেত্রী। খালেদা জিয়ার এই জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা মাত্র ২ কোটি টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগে মামলা দিয়েছেন, জেল কাটিয়েছেন। কারাগারের পরিত্যক্ত একটি রুমে রেখে বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল। তিনি পায়ে হেটে জেলে গিয়েছিলেন, হুইল চেয়ারে বসে বের হয়েছেন। কিন্তু মহান আল্লাহ ইজ্জতের মালিক। খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন কাতারের আমীরের পাঠানো রাজকীয় বিমানে, আর শেখ হাসিনা এক কাপড়ে দেশ ছেড়ে পালিয়েছেন কার্গো বিমানে। এটাই বাস্তবতা।
তিনি বলেন- তুমি অধম হলে আমি উত্তম হবো না কেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সেই শিক্ষাই আমাদের দিয়েছেন। মানুষের মন জয় করার চেয়ে উত্তম কাজ আর হতে পারে না। কোনো অন্যায়কারী বিএনপি বা আমাদের কোনো অঙ্গ সংগঠনে থাকতে পারবে না। গায়ের জোর বা শক্তি থাকলেই মানুষ ব্যবহার করে না। যারা শক্তি প্রয়োগ করেছিল গত ৫ আগষ্ট তাদের হাতে মানুষ হিসাব ধরিয়ে দিয়েছে। তারা এখন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কেউ কেউ দেশ ছাড়া। পাপের কারণে তাদের এই পরিণতি ভোগ করতে হয়েছে। পইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল চৌধুরীর পরিচালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, সিনিয়র সহ-সভাপতি আজম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, বিএনপি নেতা জামাল আহমেদ, বাবর আলী, আব্দুল মন্নাফ, আবুল কালাম, জামাল মিয়া, আশরাফুল জুমন, আব্দুস সোবহান, মোস্তফা জামাল, ফয়সল আহমেদ, ফারুক আহমেদ, মাসুক মিয়া, কামরুল হাসান, আজগর আলী, শের আলী, সালাম মিয়া, জামাল মিয়া, ওয়াহিদ ভান্ডারী, আতাব আলী, জুয়েল মিয়া, আব্দুল হক, তোফাজ্জুল হক, শাহিন মিয়া, দুদু শাহ, কাজল আহমেদ, সালমান মিয়া, নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com