বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার মধ্য বাজারের গ্রোথ সেন্টারের ভিতরে আগুন লেগে কয়েকটি সবজির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে নবীগঞ্জ গ্রোথ সেন্টারের পেছনে ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে ময়না মিয়াসহ কয়েকজনের (কাচামাল বিক্রেতার) দোকান ঘর পুড়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশংষ্কা করা হচ্ছে। এখানে অনেক কাঁচামালের পাইকারী আড়ৎ ও খুচরা মালামালের দোকান ছিল।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় বলে স্থানীয়রা জানান। আগুন লাগার খবর পেয়ে উৎসুক জনতা আগুন নেভাতে চলে আসেন। এসময় আগুন লাগার সূত্রপাত হিসাবে ধারনা করা হচ্ছ পৌরসভার ময়লার স্তপে আগুন লাগানোর পর বাতাসের চাপে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়। এতে দোকানে থাকা সবজি কেরেট, দোকানে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। নবীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ফাইটার দুলাল আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। তার আগেই একটি সবজির কাঁচামাল দোকান পুড়ে যায়। ধরণা করা হচ্ছে পৌরসভার ময়লার স্তপে আগুন লাগানোর পর বাতাসের চাপে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডে আনুমানিক লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com