রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে মেধাবৃত্তি অনুষ্ঠানে ছাবির চৌধুরী ॥ জ্ঞানার্জনের আত্মশক্তিকে জাগিয়ে তুলতে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ আইডিয়াল ল্যাবরেটরি হাই স্কুলের আয়োজনে ৫ম শ্রেণীর আইডিয়াল মেধাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নবীগঞ্জ আইডিয়াল ল্যাবরেটরি হাই স্কুল প্রাঙ্গণে মেধাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আইডিয়াল ল্যাবরেটরী হাইস্কুলের সভাপতি সলিল বরণ দাশ দাশের সভাপতিত্বে ও প্রভাষক বিদ্যুৎ চন্দ্র পালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে রাখেন- উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, দৈনিক সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, উপজেলা স্কুলের প্রধান শিক্ষক কাঞ্চন বনিক, বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, আইডিয়াল উইমেন্স কলেজের সভাপতি নিরুপম দেব, অধ্যক্ষ নজির আহমেদ, প্রভাষক মোঃ সুমন মিয়া প্রমুখ। অনুষ্ঠানের প্রথমেই কোরাআন তিলাওয়াত করেন রিজু আক্তার ও গীতাপাঠ করে মিতালী দাশ। এর আগে গত ১৩ ডিসেম্বর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৩০ ডিসেম্বর ফলাফল প্রকাশ ও ৫ জানুয়ারি বৃত্তি প্রদান করা হয়। ৫ জনকে ট্যালেন্টপুলে ও ৮ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হলো- অজশ্রীতা তালুকদার, আরাধ্য সিনহা,দেবশ্রী সরকার, দৃষ্টি দাশ ও প্রিয়ম রায়। সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হলোনিঝুম রায়, আলোক পর্না ধারা,পূজা পাল,পুষ্পিতা সোম, বিলাস দাশ, রুদ্রনীল দে, সাদিকা আফরিন ও ফাবিহা মিলন তোহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে- নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী বলেন- শিক্ষার্থীদের জ্ঞানার্জনের আত্মশক্তিকে জাগিয়ে তুলতে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় প্রাপ্তি, এর মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ে দক্ষতা ও জ্ঞানের পরিধি বিস্তৃত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com