মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

উচাইল থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ৪ লক্ষ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। গত শনিবার রাতে সেনাবাহিনী ও সদর থানার ওসি আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উচাইল থেকে তাদের আটক করেন। আটকরা হল, ওই গ্রামের আকিল হোসেনের পুত্র ফজল মিয়া (৩০), ও মোস্তাফিজুর রহমানের ছেলে প্রাণ আর এল কোম্পানীর শ্রমিক নাজমুল হাসান (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে তাদেরকে কোর্টে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com