শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে দিন-দুপুরে চুরি ৫ লাখ টাকার মাল লুট

  • আপডেট টাইম রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে তামিম পোষাক বিতানে দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ১১টার দিকে দোকানের সিলিং কেটে চুরি সংঘটিত হয়। দোকানের কর্মচারিরা জানান, গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিন। যে কারণে সকালের দিকে দোকান খোলা হয়নি। দুপুরে দোকানে এসে চুরির আলামত পাওয়া যায়। চোরেরা দোকানের সিলিং কেটে ঢুকে মূল্যবান পোষাক চুরি করে নিয়ে গেছে। এর মধ্যে ৪০টি শাড়ি ও লেহেঙ্গা, ২০টি আনরেডি পোষাক, ৩০টি থ্রিপিস ও ২০ বান্ডিল লুঙ্গি। এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ টাকার বেশি। তবে সিসি ক্যামেরাতে দেখা যায়, যুবক চোর ভেন্টিলেটারে প্রবেশ করে এবং মেয়েদের পোশাক পড়ে বের হয়ে যায়। খবর পেয়ে ব্যক্স সভাপতি সামছুল হুদা, সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীরসহ নেতৃবৃন্দ এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার এবং বাজারে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়িরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com