শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১ জনকে সিলেট ও ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, টঙ্গিরঘাট গ্রামের মসজিদের ১২ লাখ টাকা নিয়ে শুক্রবার রাতে গ্রামে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফান্ডের টাকা কিভাবে খরচ হবে এ নিয়ে একই গ্রামের কালা মিয়ার সাথে তৈয়ব আলীর মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত একজনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ স্থানীয় লেকাজনের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মূলত তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। মসজিদের টাকা ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com