শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ মুক্ত দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে হবিগঞ্জ মুক্ত দিবস। এ দিবস উপলক্ষে শুক্রবার হবিগঞ্জে র‌্যালি আলোচনা সভা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন আয়োজিত একটি র‌্যালি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়। র‌্যালিটি থানা মোড় প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা। আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাংশু সোম মহান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোঃ শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া প্রমুখ। ১৯৭১ সালের ৪ এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়াতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মেজর জেনারেল ওসমানী পিস্তলের গুলি ছুড়ে যুদ্ধের সূচনা করেন। ডিসেম্বরের ৬ তারিখ হানাদারমুক্ত হয় হবিগঞ্জ। র‌্যালির পূর্ব জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। র‌্যালিতে হবিগঞ্জ শহরের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্র্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com