বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে এনা পরিবহনের বাসের চাপায় কৃষকের মৃত্যু ॥ বাস আটক

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কুর্শা এলাকায় এনা পরিবহনের বাসের চাপায় আজিদ মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুর্শা (কুড়াগাঁও) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিদ মিয়া উপজেলার পানিউমদা ইউনিয়নের কুর্শা (কুড়াগাঁও) গ্রামের ম”ত ফটিক মিয়ার ছেলে ও পেশায় একজন কৃষক।
পুলিশ সূত্রে জানা যায়- শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুর্শা (কুড়াগাঁও) এলাকার হাওরে ফসলি জমিতে ধান কাটতে যান কৃষক আজিদ মিয়া। ধান কাটা শেষে ধান কাধে করে নিয়ে বাড়ি ফেরার পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হওয়ার সময় কুর্শা (কুড়াগাঁও) এলাকায় কৃষক আজিদ মিয়াকে ঢাকা হতে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজিদ মিয়ার মৃত্যু হয়। এ সময় এনা পরিবহনের বাসকে আটক করে রাখা হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাদিউল ইসলাম দুঘর্টনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান- দুর্ঘটনায় কবলিত এনা পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com