শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে শপিং ব্যাগ ভর্তি ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে শপিং ব্যাগ ভর্তি ৬ কেজি গাঁজাসহ রজব আলী (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলার চুনারুঘাট উপজেলার বাগারুক গ্রামের মৃত ইয়াকুব উল্লার ছেলে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। এর আগে পুলিশ সুপার মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই হীরক চক্রবর্তীসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে উপজেলার অলিপুর সিটিপার্ক এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ রজব আলী গ্রেপ্তার হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com