রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মিরপুর সানশাইন মডেল স্কুল ক্যাম্পাসে পিঠা মেলা

  • আপডেট টাইম রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ভর্তি উৎসব ও পিঠা মেলাকে ঘিরে বাহুবলের মিরপুরে অবস্থিত সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পস পরিণত হয়েছিল নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলায়। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মেলা ছিল ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। মেলায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ১১টি পিঠার স্টল অংশগ্রহণ করে। দেশের ঐতিহ্যবাহী শতাধিক জাতের ও স্বাদের পিঠা-পুলি স্থান পায় মেলার স্টলগুলোতে। যান্ত্রিক যুগে মেলায় আসা দর্শনার্থীরা স্টলগুলো থেকে পছন্দের পিঠা-পুলি ক্রয় করে নবান্নে আমেজ উপভোগ করেন। দিন শেষে অংশগ্রহণকারী তিনটি সেরা স্টলকে পুরষ্কারে ভূষিত করা হয়। এ উপলক্ষ্যে মেলার মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এম শামছুদ্দিন। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এ.এস.এম রেদুয়ানের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পিকেএসপির অধ্য আতিক উল্লাহ, ৮ গ্রাম নেতা আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল, ৫ গ্রাম নেতা ফয়সল আহমেদ, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামছুল আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুল ইসলাম চৌধুরী ফারুক, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, ডাক্তার এমদাদুল হক সবুজ, সাবেক শিক্ষক নাজির হোসাইন হাসু, বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আব্দুল আলী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়া ও ফয়সল আহমেদ রাজু, সৃজন জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চন্দ্র দেব প্রমুখ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com