শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

অল্পের জন্য রক্ষা পেলেন নবীগঞ্জের জাপা নেতা ডাঃ শাহ আবুল খায়ের

  • আপডেট টাইম শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের আউশকান্দিতে ভয়াবহ সড়ক দূর্ঘটনার কবল থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দ্রুতগ্রামী একটি গাড়ীর চাপায় তিনি গুরুতর আহত হন। তাকে আউশকান্দি অরবিট প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার সংবাদে জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখার জন্য হাসপাতালে ভিড় জমান।
জানা যায়, নবীগঞ্জ শহর থেকে নিজ গ্রামের বাড়ি দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফেরার পথিমধ্যে সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে আউশকান্দি কিবরিয়া চত্ত্বরের অদূরে গার্মেন্টস এর সামনে ডাঃ শাহ আবুল খায়েরের মোটরসাইলকে দ্রুতগতির একটি গাড়ি চাপা দিলে তার ব্যবহৃত সাইকেল লাইনচ্যুত হয়ে ধুমড়ে মুচড়ে যায়। তিনি মহা সড়কে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্বার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে ভর্তি করেন। তবে দূর্ঘটনাকারী গাড়ীটি পালিয়ে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com