শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জসহ আরও ৩ মেডিকেল কলেজের নাম পরিবর্তন

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজসহ আরও তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। বাকি দুটো মেডিকেল কলেজ হল- সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এবং হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ। জেলার নামে এসব মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গতকাল সোমবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার ওই প্রজ্ঞাপনে বলঅ হয়েছে, জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নাম এখন থেকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ, সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম হবে হবিগঞ্জ মেডিকেল কলেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com