শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজমিরীগঞ্জে ১০৪ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ১০৪ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আক্তার হোসেন (৪৫) ও হাফিজ উদ্দিন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার একটি খবার হোটেল থেকে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক শুভ্র চন্দ্র দাস উল্লেখিত ইয়াবা ও নগদ টাকাসহ তাদের আটক করেন। আটককৃত আক্তার হোসেন পৌরশহরের আজিমনগর (জুম্মাহাটির) মৃত আব্দুর রহমানের পুত্র এবং হাফিজ উদ্দিন সুনামগঞ্জের শাল্লা উপজেলার গ্রাম শাল্লার হুকুম আলীর পুত্র। আটকের বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,বি,এম মাঈদুল হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com