বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চুনারুঘাটে পিকআপ ভ্যান ভর্তি চোরাই ফার্নিচারসহ পাচারকারী আটক

  • আপডেট টাইম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পিকআপ ভ্যান ভর্তি চোরাই ফার্নিচারসহ আব্দুল করিম (৩৮) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে প্রায় পৌনে দুই লাখ টাকা মূল্যের ফার্নিচার। আটককৃত আব্দুল করিম চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রামের আব্দুল মতিনের পুত্র। গতকাল রবিবার বিকেলে চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন- পুলিশ গোপন সূত্রে খবর পায় যে শনিবার দিবাগত মধ্যরাতে হবিগঞ্জ-চুনারুঘাট সড়কের দূর্গাপুর বাজার এলাকা দিয়ে একটি পিকআপ ভ্যানে করে চোরাই ফার্নিচার পাচার করা হচ্ছে। এ সময় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি আটক করা হয়। পরে পিকআপ থেকে সেগুণ কাঠের ৩ সিটের ২টি সোফা, সেগুন কাঠের ১ সিটের ৪টি সোফা, আকাশি কাঠের তৈরী একটি ওয়ারড্রপ ও আরো কিছু সেগুণ কাঠসহ মোট পৌনে দুই লাখ টাকার ফার্নিচার জব্দ করা হয়। ওসি আরও বলেন- আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com