বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শহরের কোর্ট স্টেশন এলাকার একটি বাড়ি ৬ বছর পর দখল মুক্ত

  • আপডেট টাইম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় কোটি টাকা মূল্যের একটি বাড়ি ৬ বছর পর দখলমুক্ত করলেন আমেরিকা প্রবাসী জাহির উদ্দিন চৌধুরী। গতকাল রোববার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় বাসাটি পুনরুদ্ধার করা হয়। জানা যায়- হবিগঞ্জ হসপিটাল প্রাইভেট লিমিটেড নামে ভাড়ানামার ভিত্তিতে ৮ শতক জায়গার উপর নির্মিত তিনতলা ভবনটি ভাড়া নেন আবুল কাশেম নামে এক ব্যক্তি। পরবর্তীতে তিনি ভাড়া না দিয়ে নিজের দখলে রাখেন বাড়িটি। বার বার মালিক পক্ষ থেকে বলা হলেও তিনি ভবন ছাড়েন নি। বিভিন্ন সময় হবিগঞ্জ সদর থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ করেও বাসাটি দখল মুক্ত করা যায়নি। দখলমুক্ত হওয়ার পর জাহির উদ্দিন চৌধুরী জানান- ৬ বছরে প্রায় ৭০ লাখ টাকা ভাড়া বকেয়া রয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ ঘটনায় সহযোগিতা ও বিচার দাবি করেন। দীর্ঘ ৬ বছরের আইনি জটিলতা ও চাপের পর অবশেষে বাড়িটি ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসী জাহির উদ্দিন। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান- দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী জাহির উদ্দিনের বাড়িটি বেদখল ছিল। ভবনটি বর্তমানে তিনি নিয়ন্ত্রণে নিয়েছেন। রোববার পুলিশ গিয়ে এমনটি দেখতে পায়। এছাড়াও জাহির উদ্দিন চৌধুরী পুলিশ সুপারের কাছে আবুল কাশেমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান ওসি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com