বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে সরকারি সার পাচারকালে যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরকারি সারের ডিলারশিপ ব্যবসায়ী মনজু কান্তি রায়ের গুদামঘর থেকে অবৈধভাবে ৫০ বস্তা সার পাচারের সময় এক ব্যক্তি আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল চারটায় পৌরশহরের বাঁশ মহাল ফেরিঘাট এলাকা থেকে সারসহ সুব্রত দাস (২৫) নামে ওই যুবককে আটক করেন উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জ্যোর্তিময় সরকার। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুব্রত দাসকে নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও আটককৃত সার জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পাবলিক প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ। জব্দকৃত সারের বাজারমূল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকার বেশি বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে সার পাচারের খবর পেয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জ্যোর্তিময় সরকার সুব্রত দাসকে বাঁশমহাল এলাকায় সারসহ আটক করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম ঘঠনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতকে অর্থদণ্ড প্রদান ও সার জব্দ করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, অবৈধভাবে সার পাচারের সময় সুব্রত দাস নামে একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অর্ধ লক্ষাধিক টাকার ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com