শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শিক্ষা উপকরণ বিতরণকালে জি কে গউছ ॥ গণতন্ত্র হত্যাকারী আওয়ামীলীগ সরকার ইতিহাস বিকৃত করেছে

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষে হবিগঞ্জে শিার্থীদের মধ্যে শিা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ ৭০০ খুদে শিক্ষার্থীর মধ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন।
বিতরণকালে জি কে গউছ বলেন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারেক রহমান রাজনীতি করেন না। দীর্ঘদিন ধরে তিনি সমাজের মানুষের কল্যাণে যে কাজ করছেন তা এরইমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেতে শুরু করেছে। একটি শিক্ষিত জাতি হিসেবে আমরা যেন মাথা উচু করে দাঁড়াতে পারি, সে জন্য কাজ করছে বিএনপি।
তিনি বলেন, বিগত ১৭ বছরে গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ইতিহাসকে বিকৃত করেছে। বিএনপি বরারই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমরা জাতিকে সত্য জানাতে চাই। আগামী প্রজন্মকে সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com