বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ॥ গ্রেপ্তার ৮

  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশ সময় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবি টহল দল ৮ জন বাংলাদেশিকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার রাতে বিজিবি টহলদল দেবনগর সীমান্ত থেকে ভারতে গমনের সময় এক অভিযানে ৫ জনকে আটক করে।
আটককৃতরা হল- ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল থানার শাহজাদাপুর গ্রামের পরিমল সরকার (৫৫), একই গ্রামের তাপস সরকার (৫০), স্বপন সরকার (৪৫), বিজয়নগর থানার মির্জাপুর গ্রামের দুর্জয় মজুমদার (১৯) এবং মাধবপুর থানার দেবনগর গ্রামের মোহাম্মদ আলী (৬০)। এদিকে মঙ্গলবার সকালে ধর্মঘর বিজিবি টহল দল সন্তোষপুর সীমান্ত দিয়ে ভারতে গমনের সময় অপর ৩ জনকে আটক করে। আটককৃতরা হল চট্রগাম জেলার সন্ধীপ থানার সারিকাইত গ্রামের বেচন দাস (২৬) একই গ্রামের (২৬), মনপুরী দাস (২০), মঙ্গলদাস (১৯)।
ধর্মঘর সীমান্ত ফাঁড়ির, কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আঃ রউপ জানান, আটককৃতরা দালাল মোহাম্মদ আলীর সহযোগীতায় সীমান্ত পথে চিকিৎসা ও কাজের সন্ধানে ভারতে গমন করতে চেয়েছিল। অবৈধভাবে গমনের চেষ্টাকালে সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে। সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বিজিবি টহলদলের হাতে আটক ৮ ব্যক্তির বিরুদ্ধ মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com