শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ১৪ অক্টোবর ২০২৪ ইং সোমবার বিকাল ৪ টায় নিউহাম লেইজার সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগীতায় সর্বমোট পনেরটি দল অংশ নেয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনসার আহমদ উল্লাহ। সংগঠনের সহ-সভাপতি ও অন্যতম আয়োজক জামাল আহমদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিউহাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী ও বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন- ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ। সভায় বক্তারা বলেন, এই যান্ত্রিক জীবনে খেলাধূলা আমাদের শারিরীক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। এ ধরণের আয়োজনের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন- বৃটেনে বাংলা সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সব সময় ব্যতিক্রম কিছু আয়োজন করে যা বাঙ্গালী কমিউনিটির কল্যাণে ব্যাপক ভূমিকা রাখে। এই ধারা অব্যাহত রাখতে রিপোর্টার্স ইউনিটির প্রতি আহবান জানান বক্তারা। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাজিদুর রহমান, যুগ্ম সম্পাদক সালেহ আহমদ, কোষাধ্যক্ষ আশরাফুল হুদা, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী এম এ বাছির, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইভেন্ট এন্ড পাবলিসিটি সেক্রেটারী এ রহমান অলি, সাংবাদিক সোহাগ, নিউহাম ক্লাবের পক্ষ থেকে আলমগীর হোসেন. আব্দুল বাছির, আবু বকর, জাকির হোসেন, আব্দুল বাছিত প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com