শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

পাথারিয়া গ্রামের অসহায় তৌহিদ মিয়ার জন্য প্রবাসীদের ঘর নির্মাণ

  • আপডেট টাইম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৩০ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ জীর্নশীর্ন একটি ঘর, রোদ বৃষ্টি ঝড় তুফানে খুবই অসহায় একটি পরিবারের বসবাস। নাম তৌহিদ মিয়া পাথারিয়া গ্রামের। হবিগঞ্জ শহরে পুরান মুন্সেফীতে বিভিন্ন বাসাবাড়ীতে কাম কাজ করে জীবিকা নির্বাহ করে। গ্রামের বাড়ীতে নিজের ঘরটি মেরামতের জন্য সবাইর কাছে সাহায্য চায়, সেই সুবাদে পুরান মুন্সেফীর পরিচিত মুখ লন্ডন প্রবাসী মারুফ চৌধুরীকে বলে ভাই আমার ঘরের জন্য দুই বান টিন সাহায্য করেন। তার কথা শুনে বন্ধু মকবুল আহমেদ মুকুলকে অনুরোধ করেন ওর ঘরটি দেখে আসার জন্য। মুকুল সরজমিনে দেখে বলে খুবই খারাপ অবস্থা। তখন মারুফ চৌধুরী তৌহিদ মিয়ার ঘরটি নতুন করে নির্মান করে দেওয়ার উদ্যোগ নেন। এবং যথারীতি উক্ত ঘরটি নির্মান করে দেন। দুই লাখেরও বেশী টাকা খরচ করে চার বেডের বারান্দাসহ টিনশেড ঘরটি নির্মান করে দেওয়া হয়। এই জন্য মারুফ চৌধুরী তার বন্ধু মুকুলকে বিশেষ ধন্যবাদ জানান কারন ঘরটি নির্মানে সে সব সময় তদারকি করেছে। মারুফ চৌধুরী এই ঘরটি নির্মান করতে তিনি তাহার বন্ধু বান্ধবদের কাছে সহযোগিতা চান। যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান- ফ্রেন্ডস্ অব পুরান মুন্সেফী অর্গানাইজেশন, এনআরবি ব্যাচ ৯১ হসউবি, সতীর্থ ৮৩ ব্যাচ হসউবি। বিশেষ ভাবে আর্থিক সহযোগিতা করেছেন আসজাদ বখত চৌধুরী (কানাডা), ইকবাল বাহার চৌধুরী (আমেরিকা), ইফতেখার মালেক রাসেল, নাজমুল হুদা চৌধুরী নিক্সন, হারুনুর রশীদ, মুমিন আহমেদ, আশরাফুল বর চৌধুরী মিন্টু, মশিউর রহমান, ব্যারিষ্টার আশরাফুল আলম চৌধুরী, হেপী চৌধুরী (ইংল্যান্ড), আবুল কাশেম চৌধুরী, রুমান চৌধুরী (ফ্রান্স)। বিশেষ কৃতজ্ঞতা জানান- ইংল্যান্ডের লিড্স প্রবাসী মুর্শেদ আহমেদ এর প্রতি যার ব্যক্তিগত ও তার বন্ধুবান্ধবদের মাধ্যমে আর্থিক সহযোগিতা করার জন্য। এছাড়াও দেশে থেকে কাজে যারা সহযোগিতা করেছেন লুৎফুর রহমান, জামাল উদ্দিন শিপন, আব্দুল হাই চৌধুরী সানু ব্যাচ ৯১ প্রমুখদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। মারুফ চৌধুরী বলেন- একজন অসহায় গরীব নিঃস্ব মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি ইহাই পরম পাওয়া, তিনি সাধ্যমত সবাইকে অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com