রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরে ৫৮ কেজি গাঁজা নিয়ে হবিগঞ্জের দুই ব্যক্তিসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জন কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হল- বানিয়াচং থানার মোঃ আঃ রউফের ছেলে মোঃ মিঠু (২০), চুনারুঘাট থানার বনগাঁও গ্রামের মোঃ জলফু মিয়ার ছেলে মোঃ সহিদ (১৯), বরিশাল জেলার গৌরনদী থানার সাউদারখাল গ্রামের মোঃ কালাম ব্যাপারীর ছেলে গাড়ি চালক মোঃ কাওসার ব্যাপারী (২৭), ঝালকাঠি জেলার নলছিঠি থানার ছইলাবুনিয়া গ্রামের মোঃ শাহ আলমের ছেলে গাড়ির হেলপার মোঃ ইব্রাহিম (৩৫)।
গতকাল সোমবার (১৪ অক্টোবর) সকালে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
র‌্যাবের ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রোববার (১৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা হয়ে মাদক বহনকারী একটি কাভার্ড ভ্যান মাস্টারবাড়ি এলাকার দিকে রওনা দিয়েছে। পরে পোড়াবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে বিকেল পনে ৪ টার দিকে মাদকবহনকারী কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ সময়ে ৫৮ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com