রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গের মন্দরী গ্রামে কৃষককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে টাকা পাওনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সাহাব উদ্দিন (৩৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের আলিম উদ্দিনের পুত্র। জানা যায়, ওই গ্রামের শুকুর আলীর পুত্র রাফিজুলের কাছে সাহাবুদ্দিন টাকা পায়। গতকাল ওই সময় টাকা আনতে গেলে রাফিজুল, শুকুর আলী, তৌহিদুলের সাথে সাহাবুদ্দিনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সাহাবুদ্দিনের ওপর হামলা করে। এ সময় সাহাবুদ্দিন দৌড়ে পালিয়ে গিয়ে রাস্তায় পড়ে। তখন তারা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। তার শরীরে একাধিক ধারালো আঘাত রয়েছে।
বানিয়াচং থানার ওসি কবির হোসেন বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com