সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সিলেটে ভারতীয় চিনি বোঝাই ট্রাক জব্দ ॥ নবীগঞ্জের যুবকসহ আটক ৩

  • আপডেট টাইম শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিমানবন্দর সড়ক থেকে ভারতীয় ‘বুঙ্গার চিনি’ বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। গত বুধবার সকালে আম্বরখানা-বিমানবন্দর সড়কের সিলেট ক্যাডেট কলেজের সামনে থেকে ভারতীয় চিনির এই চালানটি জব্দ করে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় নবীগঞ্জের একজনসহ তিনজনকে আটকও করা হয়।
আটককৃতরা হল- সিলেটের গোয়াইনঘাট উপজেলার টেকনাগুল গ্রামের লিলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), শাহজাহানের ছেলে হৃদয় আহমেদ (২১) ও নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের ইলন রবি দাসের ছেলে সাজু রবি দাস (২২)। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সিলেট ক্যাডেট কলেজের সামনে সিলেট নগরমুখী একটি ট্রাক আটক করে পুলিশ। পরে ট্রাকের ভেতর থেকে ১০৯ বস্তা (৫২৩২ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় বিশেষ মতা আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com