সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরের হরিপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ গুরুতর আহত

  • আপডেট টাইম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার হরিপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আকলিমা খাতুন (৩০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। গতকাল দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। আহত আকলিমা খাতুনের স্বামী ফজল আহমেদ জানান, আমার স্ত্রী আকলিমা খাতুনকে বাড়ীতে রেখে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আমরা একটি বিয়ের অনুষ্ঠানে চলে যাই। আমাদের বাড়ি খালি থাকার সুযোগে আমাদের প্রতিবেশি অনু মিয়া ও আনু মিয়া গংরা রাস্তা থেকে আমার একটি ছাগল নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী আকলিমা খাতুন দেখে ফেলে। এ সময় আকলিমা তাদের বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আকলিমার উপর আক্রমন চালায়। এতে আকলিমা গুরুতর আহত হয়। এ সময় আকলিমার স্বর্ণের কানের দুটি দুলও নিয়ে যায় বলে জানান আকলিমার স্বামী ফজল আহমেদ।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আকলিমা খাতুনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিধিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com