শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ শহরের প্রধান ডাকঘর এলাকায় সুজন টেলিকমে চুরি

  • আপডেট টাইম সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের প্রধান ডাকঘর এলাকায় সুজন টেলিকমে এক দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শনিবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, শহরের প্রধান ডাকঘর এলাকার সুজন টেলিকমের মালিক আব্দুর রহমান সুজন শনিবার সন্ধ্যায় দোকানে গিয়ে ক্যাশবাক্সে নগদ ৩২ হাজার টাকা রাখে। পাওনাদারের টাকা দিতে এ টাকা ধার করে এসে দোকানে রেখে যায় বলে সুজন জানায়। এদিকে শনিবার সন্ধ্যায় দোকান লাগিয়ে বাসায় চলে যায়। রোববার সকালে ৯টার দিকে দোকানে এলে সাটারের তালা ভাঙ্গা দেখতে পায়। এ সময় সুজন পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উপস্থিতিতে দোকানের মালিক সুজন সহ স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পায় তার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা, ৬টি মোবাইল সেট, একটি মডেম, ৪০টি মোবাইল কার্ড খোয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com