শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ ধর্ষক মঈন র‌্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৬স্ট শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী মঈন র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার গাজীপুর ছুন্নীয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার পিতা আব্দুস ছাত্তার অন্যত্র বিবাহ করে স্ত্রী কন্যাকে ফেলে চলে যায়। এ অবস্থায় তার মা রিপা আক্তার সৌদি আরব চলে গেলে মেয়েটি তার চাচা মোহাম্মদ আব্দুল হাই এর বাসায় বসবাস করতো। সে মাদ্রাসায় আসা যাওয়ার পথে বিভিন্ন ভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতো একই এলাকার টেকেরঘাট গ্রামের ইউনুছ আলী পুত্র মঈন উদ্দিন (২২)। এতে সে সায় না দিয়ে প্রতিবাদ করলে মইন উদ্দিন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি প্রদর্শন করতো। এতে মঈনের চাচার নিকট অভিযোগ করলে তিনি কোন প্রতিকার না নিয়ে উল্টো তার ভাতিজার সাথে মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মেয়েটি নাবালিকা হওয়ায় এবং মঈন উদ্দিনের স্বভাব চরিত্র ভাল না হওয়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে।
এদিকে গত ২২ আগস্ট রাতে ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ১১ টার মেয়ের শয়ন কক্ষের জানালা কৌশলে খুলে মঈন উদ্দিন ঘরের প্রবেশ করে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার মেয়ের চাচা বাদী হয়ে চুনারুঘাট থানায় ২ জনকে আসামী গত ২৮ আগস্ট একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ওই দিন রাত রাত ৯ টার দিকে চুনারুঘাট সীমান্তবর্তী টেকেরঘাট গ্রামে র‌্যাব আভিযান চালিয়ে মইন উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com