শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার করাব ইউনিয়নের করাব গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে যানা যায়, আগের দিন হালের গাড়ি দিয়ে জমি চাষ সংক্রান্ত বিষয় নিয়ে জমির মালিক পক্ষ এবং হালের গাড়ির পক্ষের লোকজনের সাথে বাকবিতান্ডাকে কেন্দ্র উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত হয়ে সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষকে শান্ত করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছের সাথে আলাপকালে জানান, সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত করা হয়েছে। শালিসের মাধ্যেমে বিষয়টি নিষ্পত্তির আশ্বাসে সংষর্ষে লিপ্ত ইয়াদুলের পক্ষের এবং জহির মিয়ার পক্ষের লোকজন সম্মতিদেয় এবং শান্ত হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com