শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে বন্যার পানি উপজেলার অভ্যন্তরে

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যার পানি ঢুকে পড়েছে উপজেলা সদরের সরকারী-বেসরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে। এছাড়াও করাঙ্গী নদীসহ পাহাড়ি ছড়ার বন্যার পানিতে তলিয়ে গেছে হাজার হাজার একর পাকা আউশ ধানের জমি, নতুন করে রোপন করা আমন ধানের জমি ও বীজতলা এবং শাক-সবজির জমি। এতে বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সরজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার ভাদেশ্বর ও বাহুবল উপজেলার করাঙ্গী তীরবর্তী প্রায় অর্ধশতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। বাড়িঘরে লোকজন পানি বন্ধী জীবন-যাপন করছে। বেশ কিছু কাঁচা বাড়িঘর ভেঙে গেছে এবং বহু ফসলি জমি কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে।
এছাড়া বাহুবল সদরে অবস্থিত বাহুবল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাহুবল সদর ইউপি কার্যালয়, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি), উপজেলা প্রাণী সম্পদ হাসতপাল, উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা আনসার-বিডিপি কার্যালয় ও দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারী হাই স্কুলের অভ্যন্তরে বানের পানি প্রবেশ করেছে। এতে ওই প্রতিষ্ঠানগুলোর আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়াও সাতকাপন ও পুটিজুরী ইউনিয়নের বেশকিছু পাহাড়ি ছড়াতেও উজানের পানি নেমে বন্যা দেখা দেওয়ায় ছড়ার তীরবর্তী আরো বেশকিছু গ্রামের লোকজনের ফসলী জমিজমা ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। অপর দিকে, খরস্রোতা খোয়াই নদীর বাঁধ ভাঙার আশঙ্কায় মিরপুর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম প্রান্তের কয়েকটি গ্রামের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com