রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন হবিগঞ্জের কৃতিসন্তান ফয়েজ আহমেদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নী জেনারেল (ডিএজি) হিসাবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান ফয়েজ আহমেদ। গত মঙ্গলবার (১৩ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সলিসিটর রুনা নাহিদ আকতার। ফয়েজ আহমেদ ২০০২ সালে বার কাউন্সিলে আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত হন। ২০০৪ সালে হাইকোর্ট বিভাগে ও ২০১৮ সালের ২৯ মার্চ আপীল বিভাগে তালিকাভুক্ত হন। তিনি শহরের কোর্টস্টেশন এলাকার বাসিন্দা। মরহুম এডভোকেট আব্দুর রহমানের ছেলে ফয়েজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে আইন পেশা চালিয়ে যান। তিনি বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যাংকে পরামর্শক ও প্যানেল আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি কনিষ্ঠতম এবং সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সুপরিচিত। তার বড় ভাই জালাল আহমেদ সরকারের সাবেক অতিরিক্ত সচিব। অন্যান্য ভাইদের মধ্যে এনাম আহমেদ একজন সমাজকর্মী, হেলাল আহমেদ আইএফআইসি ব্যাংকের হেড অফ অপারেশন, এজাজ আহমেদ পুলিশের অতিরিক্ত ডিআইজি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com