শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচংয়ে সেনাবাহিনীর সাথে সনাতন নেতৃবৃন্দের মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পূজা উদযাপন পরিষদের ১৫ টি ইউনিয়নের নেতৃবেন্দর সাথে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মাহি আহমেদ চৌধুরী। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেজর মাহি আহমেদ চৌধুরী বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের সকল শ্রেণী পেশার মানুষের অকৃত্রিম বন্ধু এবং সকলের নিরাপত্তা দিতে আমরা সদা প্রস্তত। বানিয়াচংয়ে তাৎক্ষনিক অনাকাংখিত অঘটন ঘটলেও বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এখানে সব শ্রেণীপেশার মানুষ ও ছাত্র-জনতা সনাতন ধর্মালম্বীদের উপসনালয় ও বাড়িঘর পাহারা দিচ্ছেন, যা সম্প্রীতির মেলবনন্ধন। হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিটি ইাউনিয়নে হিন্দু কমিউনিটির সাথে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা করে সকলকে সাহস যোগাতে পদক্ষেপ নিয়েছি আমরা। হিন্দু নেতারা বলেন, বানিয়াচংয়ে কোথাও কোনো হিন্দু বাড়িঘরে হামলাসহ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তারা বলেন আমাদের উপাসনালয় ও বাড়িঘরের নিরাপত্তায় মুসলিম ভাইয়েরা অতন্দ্র প্রহরীর ন্যায় পাশে আছেন। এতে আমরা আনন্দিত। নেতারা আরও বলেন অতীতের ন্যায় আমরা আর কারো প্রতি একতরফাভাবে সমর্থন না করি সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। সবাইকে মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত এবং কোনো রকম মিথ্যে গুজবে কান না দেওয়ার আহবান জানান হিন্দু নেতারা। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- সাংবাদিক এস এম খোকন, পূজা উদযাপন পরিষদের নেতা সজল কান্তি গোপ, বিপুল চন্দ্র দাস, সুুিপ্রয় মোহন পাল, দেবাশীষ চৌধুরী, গৌরমণি দাস,অনুকুল দাস, সবুজ দাস, অতীষ চক্রবর্থী, বিধান কৃষ্ণ দাস, গোপেশ ঘোষ, নীপেন্দ্র দাস. হীরেষ চক্রবর্তী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com