শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে অঞ্জনা হত্যাকান্ড ॥ সজল দেবকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫১৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বহুল সমালোচিত অঞ্জনা হত্যাকাণ্ডের আসামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সজল কান্তি দেবসহ সকল আসামীদের গ্রেফতারের দাবীতে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন থেকে ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। ওই সময়ের মধ্যে ঘাতকদের গ্রেফতার করা না হলে হরতাল, অবরোধসহ Manobbondhon-3 copyব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামবেন সচেতন নাগরিক সমাজ। কর্মসূচীর শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রকিব হক্কানী। নাগরিক সমাজের নেতা অলিউর রহমান অলির পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, কাউন্সিলর সুন্দর আলী, সুখেন্দু রায় বাবুল, সাহেব আলী, চৌধুরী ফয়সল শোয়েব, শামীম আহমদ চৌধুরী, ইউপি মেম্বার হাকিম আলী, মনর উদ্দিন, মাওঃ মোস্তফা আল হাদী, হারুনুর রশীদ হারুন, আহমদ ঠাকুর রানা, ছানু মিয়া, রুহুল আমীন, হোসাইন আহমদ, শাহীন আহমদ প্রমূখ। মানববন্ধন কর্মসূচীতে বক্তাগণ বলেন, পুলিশ অঞ্জনা সরকারের খুনিদের গ্রেফতারের নামে টালবাহানা শুরু করেছে। নবাগত পুলিশ সুপারের আশ্বাসের প্রেক্ষিতে ১৩ দিন অপেক্ষা করার পরও খুনিদের গ্রেফতার করা হয়নি। তারা বলেন আগামী ৭ দিনের মধ্যে অঞ্জনার খুনিদের গ্রেফতার না করলে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচী দেয়া হবে। এসব কর্মসূচীতে দলমত নির্বিশেষে সকলকে অংশ গ্রহনের আহ্বান জানান বক্তাগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com