শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টাকালে ৩ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহানড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় প্রাইভেট কার নিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তা ব্যারিকেট দিয়ে কারসহ ৩ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কে এম. আজমিরুজামান জানান- গতকাল বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে মহাসড়কের শাহজীবাজার এলাকায় একটি সাদা রঙ্গের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১১-৪৪৩৪) নিয়ে লাখাই উপজেলার বামুই গ্রামের সবুর মিয়ার ছেলে রফিক মিয়া (৩০) মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের ঝারু মিয়ার ছেলে রতন মিয়া (২৮) ও বড়ধুলিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে ইমরান পারভেজ (৩০) ছিনতাই করার চেষ্টা করলে জনতা ধাওয়া দেয়। জনতার ধাওয়া খেয়ে গাড়ী নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলা সদরের কাছে সেমকো বিরতী হোটেলের কাছে রাস্তা ব্যারিকেট দিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com