বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ঈদ উল আযহা উপলক্ষে পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পৌর এলাকার ৮২টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা প্রদান করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল সোমবার বিকেলে পৌর টাউন হলে এক সভার মধ্য দিয়ে এই সম্মানী ভাতা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। সভাপতি ছিলেন পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ মুনিরুজ্জামান, ঈদগাহের খতিব গোলাম মোস্তফা নবীনগরী ও চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী। পৌর কাউন্সিলদের মাঝে উপস্থিত ছিলেন টিপু আহমেদ, গৌতম কুমার রায় ও শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com