সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সুমন গ্রেফতার ॥ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৯১ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে আলোচিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুখু মিয়া ওরফে সুমন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার ঘটনা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সুমন। শনিবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় দুখু মিয়া ওরফে সুমন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত দুখু মিয়া ওরফে সুমন (৩৫) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের জিগির আলীর ছেলে। জানা যায়- গত (৯ মে) মধ্যরাতে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে ইয়াহিয়া আহমদ চৌধুরীর বাড়িতে ঘরের দরজা ভেঙে সঙ্ঘবদ্ধ ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন টর্চ লাইটসহ প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর অজ্ঞাতদের আসামী করে ইয়াহিয়া আহমদ চৌধুরী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেনের নির্দেশনায় তদন্ত কাজ শুরু করে নবীগঞ্জ থানা পুলিশ। পরে ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত করে পুলিশ। শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের বিশেষ অভিযানে দুর্র্ধষ ডাকাত দুখু মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় লুন্ঠিত কিছু টাকা, লোহার পাইপসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়। পরে শনিবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ডাকাত দুখু মিয়া। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- দুখু মিয়া ওরফে সুমন ডাকাত হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার একাধিক ডাকাতি মামলার আসামী, সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com