রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আগুয়া গ্রামে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৩৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪ জনে। তবে একই পরিবারের দুই সহোদর রয়েছে নিহতের মাঝে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিলু মিয়া মারা যান।
গত ৯ মে বৃহস্পতিবার আগুয়া বাজারে সিএনজি অটো রিকশার সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে বদরুল আলম বদির ও নিহত সিএনজি চালক কাদির মিয়ার মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয় আগুয়া গ্রাম। সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক কাদির মিয়া ও সিরাজ মিয়া মারা যান। দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক লিলু মিয়াকে মৃত ঘোষণা করে। অপর দিকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী বদরুল আলম ওরফে বদিরকে ব্রাহ্মনবাড়িয়া থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে নিহত লিলু মিয়ার ভাই জিলু মিয়াও গতকাল মারা যান।
এ ঘটনায় ৭ দিন পর ১শ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। নিহত লিলু মিয়ার ভাই ছোট মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু হানিফ’র সাথে যোগাযোগ করা হলে তিনি জিলু মিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন- যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে একদল পুলিশসহ আগুয়া গ্রামে অবস্থান করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com