শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে পর্ণো সিডি ও মেমোরি কার্ডের ছড়াছড়ি ॥ অশ্লীলতা ও বেলাল্লাপনায় ধাবিত হচ্ছে শিক্ষার্থীরা

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৪৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় বিভিন্ন গ্রাম ও শহরের ফুটপাতসহ সব জায়গাতে এখন হাত বাড়ালেই মিলছে পর্ণো সিডি ও মেমোরি কার্ড। বিভিন্ন হাঠ বাজারে ক্যাসেটের দোকানের পিছনে মিনি সিনেমা হলের মতো দৃশ্য অবাধে চলছে। এতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বেশী আকৃষ্ট হচ্ছে। নবীগঞ্জের বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখা গেছে প্রতিটি বাজারে রয়েছে ক্যাসেটের দোকান। এতে কিছুটা বৈধ ক্যাসেট থাকলে ও অধিকাংশ ক্যাসেট রয়েছে অবৈধ। এমনকি ইদানিং বিভিন্ন বাজারে একটি কম্পিউটার বসিয়ে মোমোরিতে গান ঢুকানোর নামে পর্ণো ছবি ও অশ্লীল গান ঢুকিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। যুবকরা তা নিয়ে গ্রামের অন্যান্য যুবকদের ব্লুটুথ এর মাধ্যমে ফোনে প্রচার করে দিচ্ছে। অনেক যুবক গ্রামের যুবতিদের ফোনে প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে সম্প্রচার করছে। এতে করে সামাজিক অবক্ষয় ঘটছে। পাশাপাশি শিক্ষার্থীরা অশ্লীল ও বেলাল্লাপনার দিকে ধাবিত হচ্ছে। এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিণতি ভয়াবহ হবে বলে আশংকা করছেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com