সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ অলিপুরে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক পিটানোর ভিডিও ভাইরাল আলোচনা-সমালোচনার ঝড় হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত শহরবাসী অতিষ্ঠ ॥ দ্রুত বিচার আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের মোটর সাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার উত্তর শ্যামলীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে চুরি হবিগঞ্জ শহরে আইনজীবীর বাসায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার আদালতে ১ জনের স্বীকারোক্তি আজমিরীগঞ্জে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ॥ ব্যবসায়ীদের সিন্ডিকেট বাহুবলে নতুন ইউএনও উজ্জ্বল রায় মাধবপুরে নারী দিবসে আলোচনার বাইরে রয়ে যায় শ্রমজীবী নারীদের গল্প লাখাইয়ে ২ মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে অর্ধলক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১ জুন শনিবার জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অবহিতকরণ পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দেব, মেডিকেল অফিসার ডাঃ রাশেদ খান, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মুর্শিদিসহ হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা, কর্মচারী ও সুধীজন। সভা পরিচালনা করেন হাসপাতালের এমটিইপিআই আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা।
সভায় জানানো হয় অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশুমৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২৪ইং এর লক্ষ্যমাত্রা ৬-১১ মাস বয়সী শিশু ৬ হাজার ৩ শত ২১ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৫০ হাজার ৭ শত ৬৪। মোট কেন্দ্রের সংখ্যা ৩১৩টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com